— বিজ্ঞাপন —

নাসিরনগরে ১৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ।

নাসিরনগরে ১৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ।
নাসিরনগরে ১৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ।
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আমিনুল হক শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

বিতরণ করা সামগ্রীর মধ্যে উপজেলার ৭টি মাদ্রাসা, ২টি কলেজ, ১৯টি উচ্চ বিদ্যালয় এবং ১২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধক ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, প্রধান তথ্য কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আবদাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরজ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, কথাসাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ এবং নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, দাতমন্ডল এরফানিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া ও প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন।

— বিজ্ঞাপন —

ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে।
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗