— বিজ্ঞাপন —

ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটে দীর্ঘ যাজট: ভোগান্তিতে দক্ষিনাঞ্চলের মানুষ

শফিক স্বপন মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট হ্যামিলটন ব্রিজের তিনটি জোড়া স্থানে সংস্কার কাজের কারনে দুই লেন দিয়ে যাবাহন চলাচল করার কথা থাকলেও এক লেন দিয়ে যানবাহন চলাচল করায় ব্রিজের দুই পাশে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন।বরিশাল থেকে ঢাকাগামী একযাত্রী সিহাব জানান,জরুরী অফিসের কাজ ঢাকা যাচ্ছি পথে যানযটে আটকে থাকা৷ আমার অনেক ক্ষতি হচ্ছে।এদিকে ভোগান্তিতে পড়েছে বরিশাল, পটুয়া…
ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটে দীর্ঘ যাজট: ভোগান্তিতে দক্ষিনাঞ্চলের মানুষ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

শফিক স্বপন মাদারীপুর :
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট হ্যামিলটন ব্রিজের তিনটি জোড়া স্থানে সংস্কার কাজের কারনে দুই লেন দিয়ে যাবাহন চলাচল করার কথা থাকলেও এক লেন দিয়ে যানবাহন চলাচল করায় ব্রিজের দুই পাশে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন।বরিশাল থেকে ঢাকাগামী একযাত্রী সিহাব জানান,জরুরী অফিসের কাজ ঢাকা যাচ্ছি পথে যানযটে আটকে থাকা৷ আমার অনেক ক্ষতি হচ্ছে।এদিকে ভোগান্তিতে পড়েছে বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর সহ বিভিন্ন অঞ্চলের যাতায়াতকারী দূর দূরান্তের চালক ও যাত্রীরা।
মাদারীপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খ,ম নকীবুল বারী জানিয়েছেন সংস্কার কাজে আরও অন্তত ২ দিন সময় লাগতে পারে।

তিনি আরো জানান, সত্তরের দশকে ব্রিজটি নির্মাণ হওয়ায় জোড়া অংশের রডের মেয়াদ শেষ হয়ে গেছে। এজন্য সংস্কার কাজ চলছে। ৪০ লক্ষ টাকা ব্যয়ে কাজটি করা হচ্ছে। কাজ সম্পূর্ণ হতে আরও ২ দিন লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
উল্লখ্য গত শনিবার থেকে ব্রীজের সংস্কার কাজ শুরু হয়। যানবাহনের চলাচলের ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ।

— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗