— বিজ্ঞাপন —

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

IMG-20261001-WA0005
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লুৎফর সিকদার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (জিটিইসি)-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আধুনিক ‘ফ্যাব্রিক লাইব্রেরি’। এ উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলেজের ‘জিটিইসি ক্যারিয়ার ক্লাব’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের টেক্সটাইল খাতের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, ম্যাটেরিয়াল সোর্সিং, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পখাতের উপযোগী কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করতেই এই ফ্যাব্রিক লাইব্রেরি স্থাপন ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাকারিয়া আলম জিকু, যিনি পূর্বে নেক্সট লিমিটেড, লি অ্যান্ড ফাং এবং কেনপার্কের ফ্যাব্রিক টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

— বিজ্ঞাপন —

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. সাফায়েত ইসলাম এবং সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের আরঅ্যান্ডডি বিভাগের এক্সিকিউটিভ অফিসার ও অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট আহসানুজ্জামান রনি।

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী মো. ইসমাইল হাসান ও প্রাপ্তি সাহার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, নতুন চালু হওয়া এ ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় ও শিল্পখাতের সঙ্গে শক্তিশালী মেলবন্ধন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗