প্রযুক্তি ডেস্ক: ৩ অক্টোবর ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন
ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের আসন্ন ‘বিগ বিলিয়ন ডেজ’ সেল উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাথিং। এই সেলে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্মার্টফোন, অডিও ডিভাইস, স্মার্টওয়াচ এবং চার্জিং পণ্যে মিলবে উল্লেখযোগ্য মূল্যছাড়।
নাথিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেনাকাটার উৎসবে তাদের ফোন (৪এ) সিরিজ এবং ফোন (৪বি)-এর নির্দিষ্ট কিছু ভ্যারিয়েন্টে দাম কমানোর পাশাপাশি ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ সুবিধা দেওয়া হবে। এসব অফার ও সুবিধা যুক্ত করার পর স্মার্টফোনগুলোর কার্যকর প্রারম্ভিক মূল্য দাঁড়াবে ২৭,৯৯৯ রুপি।
স্মার্টফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্যান্য হেডফোন ও অডিও ডিভাইসের ওপরও মূল্যছাড় প্রযোজ্য হবে। এই তালিকার মধ্যে রয়েছে নাথিং হেডফোন (১), ইয়ার ওপেন এবং সিএমএফ হেডফোন প্রো-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ডিভাইস।
পরধান পণ্যের পাশাপাশি গ্রাহকদের জন্য স্মার্টওয়াচ বিভাগেও ছাড়ের সুবিধা রাখা হয়েছে। বিশেষ এই কেনাকাটার ইভেন্টে সিএমএফ ওয়াচ ৩ প্রো মডেলটি নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
এছাড়াও নাথিং ব্র্যান্ডের বিভিন্ন চার্জিং এক্সেসরিজ বা আনুষঙ্গিক যন্ত্রাংশের ওপরও থাকবে বিশেষ মূল্যছাড়। ফলে এক্সেসরিজ ক্রয়ের ক্ষেত্রেও ক্রেতারা বাড়তি সাশ্রয়ের সুবিধা পাবেন।
ফ্লিপকার্টের সকল সাধারণ গ্রাহক সেল শুরু হলে এই সুযোগ পেলেও নির্দিষ্ট কিছু গ্রাহক পাবেন আগাম কেনাকাটার বিশেষ সুবিধা। ফ্লিপকার্ট প্লাস, ভিআইপি, ব্ল্যাক সদস্য এবং নির্দিষ্ট কিছু কার্ডধারীরা ৮ অক্টোবর থেকেই এই বিশেষ অফারগুলোতে কেনাকাটার আগাম সুযোগ পাবেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।