প্রান্তিক পর্যায়ের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনসেবার মান বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি পরিষদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মনসুর আহমেদ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার আহসানুল হক ঠাকুর রিপন, মোঃ বাবুল মিয়া, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ এবং উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এসব বিষয় গুরুত্বের সঙ্গে শোনেন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সংস্কারকাজ করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
এ সময় বিএনপির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃসিরাজুল ইসলাম সিরাজ
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা ঘিরে সাঁথিয়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, জারি ১৪৪ ধারা
রবিবার, ৩ আগস্ট ২০২৫
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান
শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।