ব্রাহ্মণবাড়িয়ার
কসবায় শরীফ উদ্দিন রেজভী-(৩২) নামে পিবিআই পুলিশ পরিচয়ধারী এক প্রতারককে আটক
করে পুলিশে দিয়েছে জনতা।
গত
রোববার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শরীফ উদ্দিন রেজভী উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে।
আটক
শরীফ পুলিশের কাছে পিবিআই পুলিশ পরিচয়ে প্রতারনা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার
বিরুদ্ধে কসবা
থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ
জানায়, শরীফ উদ্দিন রেজভী দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার কপির ছবি মোবাইলে ধারন করে এগুলোকে প্রিন্ট করে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামের মামলার বাদী এবং বিবাদীর কাছে গিয়ে নিজেকে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন ( পিআইবি ) এর সদস্য বলে
পরিচয় দিতো। সে মামলার রিপোর্ট
তাদের পক্ষে দেয়ার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিতো।
গত রোববার বিকেলে
কসবা উপজেলার শ্যামবাড়ী গ্রামে একটি মামলার কপি নিয়ে যায়।
তার পরনে ছিলো পুলিশের নেভী বøু প্যান্ট
ও বুট জুতা। শ্যামবাড়ী গ্রামে গিয়ে একটি দোকানের সামনে একজনের ঠিকানা খোঁজ করতে থাকে। তখন সেখানে উপস্থিত ছিলেন ওই গ্রামের বাসিন্দা
নয়ন নাজির নামে একজন আইনজীবী ও স্থানীয় লোকজন।
ওই
আইনজীবীর কাছে তার কথা–বার্তা কিছুটা
অসংলগ্ন মনে হলে তিনিসহ উপস্থিত লোকজন তার পরিচয় জানতে চান। এসময় শরীফ উদ্দিন রেজভী নিজেকে পিআইবি পুলিশ সদস্য দাবি করেন। তখন উপস্থিত লোকজন তার পরিচয় পত্র দেখাতে বলে। সে পরিচয় পত্র
দেখাতে পারেনি। এতে
তার প্রতি লোকজনের সন্দেহ বেড়ে যায়। পরে সে নিজেকে আদালতের
এক আইনজীবীর মুহুরী দাবি করেন। তখন উপস্থিত লোকজন তার মুহুরী কার্ড দেখতে চাইলে শরীফ উদ্দিন কম্পিউটারে বানানো একটি ভুয়া মুহুরী আইডি কার্ড দেখায়।
পরে
শরীফ উদ্দিন স্থানীয়দেও কাছে স্বীকার করে সে আদালত থেকে
বিভিন্ন মামলার ছবি তুলে এগুলোকে
প্রিন্ট করে বাদী এবং বিবাদীদের বাড়ীতে গিয়ে তাদের মামলার জিতিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা–পয়সা হাতিয়ে নেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কসবা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ সাংবাদিকদের জানান, শরীফ উদ্দিন রেজভী নামে এক প্রতারককে
আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। সে লোকজনের
কাছে নিজেকে পিবিআই পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা
নেয়া হবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।