— বিজ্ঞাপন —

লক্ষ্মীপুরে ৪ মাসের শিশু হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ৪ মাসের শিশু হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ৪ মাসের শিশু হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লক্ষ্মীপুর সদর থানার চাঞ্চল্যকর চার মাস বয়সী শিশু লামিয়া হত্যা মামলার পলাতক আসামি ইয়াছিন আকন (৪১)কে ঢাকার শেরে-বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি ওই হত্যা মামলার ৪ নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় পলাতক ছিলেন বলে জানিয়েছে এসআরবি।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার শেরে-বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন আকনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-২, মগবাজার ঢাকার যৌথ আভিযানিক দল অংশ নেয়।

গ্রেপ্তার ইয়াছিন আকন লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর মেঘা এলাকার বাসিন্দা। তিনি মৃত মোছলেম আকনের ছেলে। এসআরবি জানায়, শিশু লামিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ইয়াছিন আকনকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালানো হয়।

— বিজ্ঞাপন —

গ্রেপ্তারের পর ইয়াছিন আকনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘদিনের পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗