— বিজ্ঞাপন —

মেড্ডার ফিরোজ মিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা

মেড্ডার ফিরোজ মিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা
মেড্ডার ফিরোজ মিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডার জুলাহাটির ফিরোজ মিয়া কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ ১০ অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থের চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে মেড্ডার ফিরোজ মিয়া কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে যায়। পরদিন ১৩ জুলাই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং তাদের পুনর্বাসনে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।

— বিজ্ঞাপন —

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় জেলা পরিষদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহায়তা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗