ঢাকার আমিনবাজারের রূপান্তর এলাকায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো আমিনবাজারের বর্জ্য ফেলার ভাগাড়কে পরিচ্ছন্ন ও সবুজ এলাকায় রূপান্তর করা। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুদূষণ কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা।
আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।