— বিজ্ঞাপন —

ফ্যাসিস্টদের নাম আমরা উঠিয়ে দেবো, নো কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই দেশের সব অর্থ ফ্যাসিস্টরা লুটেপুটে বিদেশে পাচার করেছে। স্বাস্থ্যখাতকে একেবারে ভেঙে দিয়ে গেছে। এই খাতকে একটা দুর্নীতির খাত হিসেবে দেখা হয়। এরকম একটা অবস্থায় স্বাস্থ্যখাতকে নিয়ে গেছে।
65290
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মো মনির হোসেন: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই দেশের সব অর্থ ফ্যাসিস্টরা লুটেপুটে বিদেশে পাচার করেছে। স্বাস্থ্যখাতকে একেবারে ভেঙে দিয়ে গেছে। এই খাতকে একটা দুর্নীতির খাত হিসেবে দেখা হয়। এরকম একটা অবস্থায় স্বাস্থ্যখাতকে নিয়ে গেছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা প্রাঙ্গণে একটি ফাউন্ডেশনের মোবাইল ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যখাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সব কমিউনিটি ক্লিনিক আমরা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার নামে চালু করবো৷ ওই ফ্যাসিস্টদের নাম আমরা উঠিয়ে দেবো, নো কমিউনিটি ক্লিনিক। ওটাকে আমরা পরিবার কল্যাণকেন্দ্র হিসেবে নতুনভাবে চালু করব, ডাক্তার দেব।

তিনি বলেন, আগামী ১৫ দিনের ভেতরে ইনশাআল্লাহ দেখবেন, উপজেলা বিল্ডিং, ইউনিয়ন বিল্ডিং অ্যান্ড গ্রামীণ যেটা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হতে যাচ্ছে কনস্ট্রাকশনের, আগামী ১৫ দিনের ভেতরে ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদেরকে দুই বছর সময় দিন, পুরো স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন ঘটাবো, যাতে একটা রোগী ভারতের মাটিতে পা না দিতে হয়। আমাদের রোগীকে আমাদের ঘরে ফিরিয়ে আনবো। আমাদের ডাক্তারদের মেধা কোনো দেশের ডাক্তারদের চেয়ে কম নয়।

আমাদের বিআইও, আমাদের নিউরো সার্জারি, আমাদের ঢাকা মেডিকেল কলেজসহ ছয়টি হাসপাতালের রোবটিক সার্জারি হবে। সার্জারি মানুষ করবে না, রোবট করবে। মানুষ পেছনে থাকবে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আমরা সেইটাও চালু করতে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম প্রমুখ।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗