বিনোদন ডেস্ক: ২৫ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
সহকর্মী অভিনেতা সোহেল খানকে হারানোর গভীর শোক বুকে নিয়েই আবারও কাজ শুরু করেছে ‘নসিব’ চলচ্চিত্রের শুটিং টিম। বুধবার সকাল থেকে সিনেমাটির নির্ধারিত দৃশ্যধারণের কাজ পুনরায় শুরু হয়।
এর আগে অভিনেতা সোহেল খানের আকস্মিক প্রয়াণে পুরো শুটিং সেটে নেমে আসে শোকের ছায়া। সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও শোক জানাতে মঙ্গলবার শুটিং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
একদিন বিরতি দেওয়ার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ আবার শুরু করার সিদ্ধান্ত নেয় চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিচালনাকারী দল। সহকর্মীকে হারানোর কষ্ট সামলে নিয়ে কাজ শেষ করার তাগিদেই সেটে ফিরেছেন শিল্পী ও কলাকুশলীরা।
সিনেমাটির সংশ্লিষ্টরা জানান, সোহেল খানের অবদানের কথা শুটিং সেটের সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। কঠিন এই সময়ে পুরো টিম একত্রিত হয়ে বাকি থাকা কাজগুলো সুসম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।