বাঞ্ছারামপুরে জমি সংক্রান্ত বিরোধ।আম পারতে যেয়ে টেটাবিদ্ধ ২

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সিয়াম (১৯) ও নবীর (৩৫) নামে ২ ব্যাক্তি টেটাবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার ফরদাবাদের রবিবাজার সংলগ্ন পোড়াবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা টেটাবৃদ্ধ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

পরে,অবস্থা খারাপ হলে দ্রুত তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ মতিন ও জামান মিয়ার সাথে প্রতিবেশী সিয়াম ও নবী মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ দুপুরে সিয়াম আম গাছ থেকে আম পাড়তে গেলে মতিন মিয়া গালিগালাজ করে। এসময় দু পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও টেটানিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ