চান্দিয়ারা গ্রামে অসহায় পরিবারের ভূমি দখলের অভিযোগে মামলা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চান্দিয়ারা গ্রামে এক নিরীহ পরিবারের মালিকানাধীন ভূমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে। মামলার নং: পি-২১৮/২৫।

মামলার এজাহারে বলা হয়, মৃত ফিরোজ মিয়ার ছেলে আবুল কালাম একজন শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে চান্দিয়ারা গ্রামে বিএস ১২০৮ দাগে ৩.৬৫ শতক বাড়ির জমি ভোগদখলে রেখে বসবাস করে আসছেন। জমিটি মৃত ফিরোজ মিয়ার নামে বিএস ৪১৬ নং খতিয়ানে অন্তর্ভুক্ত এবং উত্তরাধিকার সূত্রে আবুল কালাম এর মালিক। তিনি উক্ত ভূমিতে ঘর নির্মাণ করে বসবাস ও আঙিনা হিসাবে ব্যবহার করে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ২য় পক্ষের সঙ্গে এই জমি নিয়ে বিরোধ চলছিল। ২য় পক্ষের লোকজন পরধনলোভী, জবরদখলকারী ও সন্ত্রাসী প্রকৃতির বলে মামলায় দাবি করা হয়েছে। তারা প্রায়শই বেআইনিভাবে আবুল কালামের মালিকানাধীন জমিতে প্রবেশ করে স্থায়ী ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করে আসছে।

মামলার ঘটনাপ্রবাহে বলা হয়, এক পর্যায়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে উক্ত জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। আবুল কালাম বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা সরে যায়, তবে যাওয়ার সময় তারা হুমকি দেয় যে, যেকোনো সময় জমিটি দখল করে স্থায়ী স্থাপনা গড়ে তুলবে।

আবুল কালাম আদালতে দায়ের করা মামলায় ২য় পক্ষকে তার সম্পত্তি দখল থেকে বিরত রাখার জন্য একটি অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন, যাতে মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত জমিতে তারা কোনো স্থাপনা নির্মাণ করতে না পারে এবং আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

তিনি সাংবাদিকদের জানান, মামলা দায়েরের পর থেকে বিবাদীপক্ষ মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।

নিরীহ আবুল কালাম এই ঘটনার সুবিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনসহ সকল মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ