ময়না হ’ত্যা’র মামলায় দুই আ’সা’মি’কে মোট ৫দিনের রিমান্ডে মঞ্জুর করেছে

ময়না হত্যা মামলায় দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
ময়না হত্যা মামলায় দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ময়না হত্যা মামলায় দুই আসামির মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (০৯ জুলাই ২০২৫) দুপুরে এ রিমান্ডের আদেশ দেন আদালত।

মামলার ১ নম্বর আসামি হাবেলী পাড়া জামে মসজিদের ইমাম মোঃ হামিদুল ইসলামকে তিন দিনের এবং ২ নম্বর আসামি মুয়াজ্জিন মোঃ সাইদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক।

এদিন রিমান্ড শুনানিকালে বাদীপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি আদালতের কাছে আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুরের আবেদন জানান।

প্রসঙ্গত, সম্প্রতি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবেলী পাড়া এলাকায় ঘটে যাওয়া নির্মম এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ ইতোমধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উক্ত দুই ধর্মীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং রিমান্ডে থাকা অবস্থায় আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ