ইলিং সাউথল আসনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতা শাহ মোহাম্মদ ইব্রাহিম

ইলিং সাউথল আসনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতা শাহ মোহাম্মদ ইব্রাহিম
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বিশেষ প্রতিনিধি: যুক্তরাজ্যের Ealing Southall Constituency এলাকায় কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত রাজনৈতিক কর্মী। স্থানীয় Southall Conservatives দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে Ealing Conservatives কাউন্সিলরদের দল।

মনোনয়ন পাওয়ার পর তিনি দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাউথল কনজারভেটিভস দলের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তিনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। এ জন্য ইলিং কনজারভেটিভস কাউন্সিলরদের পুরো টিমকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্থানীয় জনগণের উন্নয়ন, কমিউনিটির সেবা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, লন্ডনের Southall এলাকা দক্ষিণ এশীয় কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের বসবাস উল্লেখযোগ্য। স্থানীয় রাজনীতিতে প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ