— বিজ্ঞাপন —

চিকিৎসার লড়াই শেষে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার হৃদয়

মাত্র ১৮ বছর বয়সে ব্লাড ক্যান্সারে মারা গেছেন চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত এই বাঁহাতি পেসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর চিকিৎসায় বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছিল।
IMG-20261024-WA0212
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণঘাতী ব্লাড ক্যান্সারের সঙ্গে কয়েক মাস লড়াই করার পর মাত্র ১৮ বছর বয়সে মারা গেছেন চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সম্ভাবনাময় এই বাঁহাতি পেসার।

তরুণ ক্রিকেটার হৃদয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শোকবার্তায় বিসিবি জানায়, লিউকেমিয়ার সঙ্গে লড়াইয়ে হেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মেহেদী হাসান হৃদয়। তিনি চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন এবং একজন সম্ভাবনাময় বাঁহাতি পেস বোলার হিসেবে পরিচিত ছিলেন।

— বিজ্ঞাপন —

বিসিবি প্রয়াত ক্রিকেটারের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

হৃদয় অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (Acute Myeloid Leukemia—AML) নামের রক্ত ও অস্থিমজ্জার দ্রুত অগ্রসরমান ক্যান্সারে ভুগছিলেন। কয়েক মাস ধরে এই রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

তাঁর চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানা যায়।

তবে দীর্ঘ লড়াই ও চিকিৎসার পরও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তরুণ এই ক্রিকেটারকে।

মাত্র ১৮ বছর বয়সে হৃদয়ের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা এই বাঁহাতি পেসারকে ঘিরে ছিল ভবিষ্যতের সম্ভাবনা। তাঁর অকাল প্রয়াণে পরিবার-পরিজন, সতীর্থ ও ক্রিকেটসংশ্লিষ্টদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗