অনয় ঘোষ কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) কটিয়াদী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার। অভিযান চলাকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। এছাড়া অনুমোদিত ফুড গ্রেড কালারের পরিবর্তে ক্ষতিকর রং ব্যবহার, হাতে গ্লাভস ছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাদ্য উৎপাদন এবং ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার মতো নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিগুলো সংশোধনের জন্য কঠোর দিকনির্দেশনা দেওয়া হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান ও টাকার পরিমাণ: মাহী ফুড প্রোডাক্টস: ২৫,০০০ টাকা, মিঠাই ঘর: ৮,০০০ টাকা, মহমায়া মিষ্টান্ন ভাণ্ডার: ৭,০০০ টাকা, সর্বমোট জরিমানা: ৪০,০০০ টাকা। অভিযান পরিচালনার সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজার টাকা জরিমানা
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বুধবার, ২১ মে ২০২৫
সোনারগাঁও থেকে শিক্ষার্থী সিয়াম নিখোঁজ
রবিবার, ১৪ মে ২০২৩
দুপুরের খাওয়ার পরেই ঘুমভাব এড়াতে যা করবেন
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
