এডিএইচডি নির্ণয়ে কড়াকড়ির প্রস্তাব: এনএইচএস-এর নতুন উদ্যোগকে স্বাস্থ্যসেবার ‘রেশন ব্যবস্থা’ আখ্যা বিশেষজ্ঞদের
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) এডিএইচডি রোগীদের আনুষ্ঠানিক ডায়াগনসিস সীমিত করার এক প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। একে স্বাস্থ্যসেবায় রেশন ব্যবস্থা হিসেবে দেখছেন তারা।
