সাভার ও আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কাজ চলছে, বন্ধ ৫৫টি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।
