আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চিন্তা জিয়াউর রহমানের মতো একই ভুলের দিকে নিয়ে যেতে পারে।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হতো না এবং এত প্রাণহানিও ঘটত না।

তিনি দাবি করেন, অতীতে বাকশালের পতনও জনগণের অনিচ্ছারই বহিঃপ্রকাশ ছিল। তার বক্তব্য অনুযায়ী, অতীতে শেখ মুজিবুর রহমানের কন্যাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত একটি বড় ভুল ছিল, যার খেসারত জাতিকে দীর্ঘদিন দিতে হয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমানকে তিনি শ্রদ্ধা করেন, তবে সেই সিদ্ধান্তের ফলেই দেশে সহিংসতা ও সংকটের পথ তৈরি হয়েছে এবং এখন একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করতে চাইছেন তারেক রহমান।

উল্লেখ্য, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কেউ, এমনকি শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারে। এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

  • আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান: আসিফ মাহমুদ