গুম ও হত্যা মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণের সূচনা

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
গুম ও হত্যা মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণের সূচনা

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটির শুনানি পরিচালনা করছে। প্রসিকিউশন সূত্র জানায়, শুনানির শুরুতে মামলার প্রেক্ষাপট তুলে ধরে ওপেনিং স্টেটমেন্ট দেওয়া হয়, এরপর সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। গুমসংক্রান্ত ঘটনায় সাক্ষ্য দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে উপস্থিত হন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। তার আগে ১৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন এবং গুম কমিশনের প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপনের কথা জানান।

  • গুম ও হত্যা মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
  • সাক্ষ্যগ্রহণের সূচনা