আশুগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

আশুগঞ্জ প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানার পুলিশের অভিযানে ১৬ (ষোল) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ থানার একটি টিম সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো—
সাগর আহম্মেদ (২৮), পিতা- নুর হোসেন, মাতা- খাদিজা আক্তার, সাং- খড়কী নোয়াপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
রফিকুল হাসান সাব্বির (২০), পিতা- ফোরকান হোসাইন, মাতা- রোকসানা আক্তার, সাং- পিপড়াখালী সিকদার বাড়ী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী।

তাদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের Suzuki Gixxer মোটরসাইকেল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে নিয়মিত প্রক্রিয়ায় উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশের এই অভিযানকে স্থানীয়রা মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন