মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নির্বাচন: বিএম খোরশেদ সভাপতি, সম্পাদক আশরাফুল আলম লিটন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সুরেশ চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধি:যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও দৈনিক আমার সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বি.এম. খোরশেদকে সভাপতি এবং ডিবিসির জেলা প্রতিনিধি আশরাফুল আলম লিটনকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার( ১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল২৪), রিপন আনসারী (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আর. এস. মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), কোষাধ্যক্ষ আব্দুল আলীম (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দফতর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি), প্রচার সম্পাদক রানা কাদের (বাংলা টিভি)।

এছাড়া, কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. আকরাম হোসেন (বাংলা ভিশন), শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), আসাদ জামান (এখন টেলিভিশন), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), সুজন মোল্লা (গ্লোবাল টিভি)।

কমিটির উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন-গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস (আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এন টিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙা টিভি), মনিরুল ইসলাম মিহির (৭১ টিভি)।

নবনির্বাচিত কমিটির সভাপতি বি.এম. খোরশেদ জানান, টেলিভিশন সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করাই তাদের সংগঠনের মূল লক্ষ্য।

নবনির্বাচিত এই কমিটিকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং মানিকগঞ্জের সুশীল সমাজ অভিনন্দন জানিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ