এনসিটি ইজারার বিরোধিতায় অনির্দিষ্টকালের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
এনসিটি ইজারার বিরোধিতায় অনির্দিষ্টকালের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন ও বহির্নোঙরে পণ্য খালাস ও পরিচালনা কাজ স্থবির হয়ে পড়েছে।

বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পাশাপাশি তারা বন্দর চেয়ারম্যান প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে আইনি হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন।

অপরদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • অচল চট্টগ্রাম বন্দর
  • এনসিটি ইজারার বিরোধিতায় অনির্দিষ্টকালের ধর্মঘট