— বিজ্ঞাপন —

কটিয়াদীর ভোগপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সহযোগিতার আহ্বান বিএনপি নেতাদের

কটিয়াদীর ভোগপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সহযোগিতার আহ্বান বিএনপি নেতাদের
Screenshot 2026-11-24 012507
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোগপাড়া এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা ইমন ও আসমা আক্তার এলাকাবাসীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, কটিয়াদী মৎস্যজীবী দলের সভাপতি বাদল প্রধান, কটিয়াদী পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আল-আমিন মিয়াসহ স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক এবং ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিএনপি নেতারা বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। দলের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে এ কর্মসূচির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় কটিয়াদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোগপাড়া এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তাঁরা জানান, তথ্য সংগ্রহকারীরা পর্যায়ক্রমে প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ সময় তথ্য সংগ্রহকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান নেতারা। তথ্য সংগ্রহের বিষয়ে নেতারা জানান, প্রথমেই তথ্য সংগ্রহকারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে তাঁদের পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবারের মোট সদস্যসংখ্যা, একটি সচল মোবাইল ফোন নম্বর এবং ফ্যামিলি কার্ডের অর্থ গ্রহণের জন্য ব্যবহৃত একটি মোবাইল ব্যাংকিং হিসাবের নম্বর দিতে হবে। মোবাইল নম্বর ও মোবাইল ব্যাংকিং হিসাবের নম্বর একই ব্যক্তির নামে রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া পরিবারের কেউ যদি ইতোমধ্যে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা অন্য কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন, তাহলে সে তথ্য গোপন না করে সঠিকভাবে জানানোর আহ্বান জানানো হয়। নেতারা বলেন, তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের তথ্য গোপন করা যাবে না। পর্যায়ক্রমে যোগ্য সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার প্রত্যাশার কথাও জানান তাঁরা। এ সময় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও নিবন্ধনের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা দাবি করলে কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য এলাকাবাসীকে বিশেষভাবে সতর্ক করা হয়। কেউ টাকা দাবি করলে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ইমন ও আসমা আক্তারকে জানাতে এবং প্রয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবহিত করতে বলা হয়। ফ্যামিলি কার্ডের কার্যক্রমে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের প্রতারণার শিকার না হওয়ার জন্যও সবাইকে সচেতন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও উদ্যোগকে এগিয়ে নিতে জনগণের পাশে থাকার আহ্বান জানান তাঁরা। এ সময় তাঁর সমর্থনে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। সবশেষে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে এলাকার সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗