চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে।  রোববার (২০ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনারমোড় এবং সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর পাওয়েল মোড়ে এ দুর্ঘটনা ২টি ঘটে।

প্রথম ঘটনায়, সোনারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। রামেকে নেওয়ার পথে গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয়। নিহত ইসমাইল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলটোলা গ্রামের মো. আলফাজ উদ্দিনের ছেলে।

দ্বিতীয় দুর্ঘটনায়, বিকেল সাড়ে ৫ টার দিকে ধিনগর পাওয়েল মোড়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে সাবিকুন নাহার (২০) নামের এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। তিনি শহরের বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত

এ ঘটনায় গাড়িচালক ফাহিম (২৬) গুরুতর আহত হন। তিনি ইসলামপুর মহল্লার জাফরের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকেও রামেকে স্থানান্তর করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। পৃথক দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ