— বিজ্ঞাপন —

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ স্বাধীনকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
kishoregonj-20261122171202
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ স্বাধীনকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিনকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে তাঁর পরিবার। ৮৬ বছর বয়সে প্রবীণ এই মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া পরানোর ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যার সাহসিকতা ও নেতৃত্বে কিশোরগঞ্জ স্বাধীন হয়েছিল, সেই বীর মুক্তিযোদ্ধাকে এভাবে গ্রেপ্তার ও অপমান করা অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস ও অবদানকে উপেক্ষা করে একজন প্রবীণ মুক্তিযোদ্ধার প্রতি এমন আচরণ মেনে নেওয়া যায় না।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিনের সম্মানজনক মুক্তির দাবি জানানো হয়েছে ওই সংবাদ সম্মেলন থেকে।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗