পটুয়াখালী ২ (বাউফল)আসনের গণসংযোগ করেন সাবেক এমপি শহীদ আলম তালুকদার

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ৬ মাস আগে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব শহীদুল আলম তালুকদার।

উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সালমা আলম, বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান সেলিম, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমতিয়াজ রসুল পান্নু সহ বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।