গোল্ডেন মেম্বার স্কোরবোর্ডে সেরা জেলা জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হলেন ব্রাহ্মণবাড়িয়ার সালাহউদ্দীন ইয়াকুবী

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী
প্রকাশ: ৬ মাস আগে

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের গোল্ডেন মেম্বার স্কোরবোর্ড (২০২৫) মূল্যায়নে সেরা জেলা জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় অডিটর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা সালাহউদ্দীন ইয়াকুবী। সাংগঠনিক নিষ্ঠা, ত্যাগ, মননশীল শ্রম ও ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে প্রকৃত কর্মতৎপরতা, সদস্য সংগ্রহ, দ্বীনি কার্যক্রম, সংগঠন সম্প্রসারণ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ—সবক্ষেত্রেই বিশেষ সাফল্য দেখিয়েছেন তিনি। মূল্যায়নে তার প্রাপ্ত মোট স্কোর দাঁড়িয়েছে ৪১০০। এছাড়া সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ বা দায়িত্ব অবহেলার কোনো অভিযোগও তার বিরুদ্ধে নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংগঠনের কার্যক্রমকে সংগঠিত, টেকসই ও কার্যকরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন মাওলানা সালাহউদ্দীন ইয়াকুবী। মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহিত করা, ইমাম-খতীব-মুয়াজ্জিনদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে জানা যায়।

 

ব্যক্তিগত জীবনে তিনি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করা একজন আলেম। বাড়ি কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায়। ২০২০ সাল থেকে তিনি শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

 

এ স্বীকৃতি প্রসঙ্গে মাওলানা সালাহউদ্দীন ইয়াকুবী বলেন,

আমি নিয়মিত ইমাম-খতীব-মুয়াজ্জিনদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি। আমার মাধ্যমে যদি একজন মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারি, সেটাকেই আমি পরকালীন সাফল্য মনে করি। প্রতিটি মাসলাকের আলেমদের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনটি এখন একটি ঐক্যের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

 

সংগঠনের দায়িত্বশীলরা মনে করেন, তার এ অর্জন ভবিষ্যতে অন্যান্য জেলা জয়েন্ট সেক্রেটারিদের জন্যও অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।