নির্বাচনী আমেজে বাঞ্ছারামপুরে কৃষিবিদ পলাশ

লেখক: ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
প্রকাশ: ৬ মাস আগে

“বাঞ্ছারামপুরে ধানের শীষের বিকল্প কোন প্রতীক নাই “

সংসদ নির্বাচন ও দলীয় মনোনয়নকে সামনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের বিজয় মিছিলে অংশ নিতে দেখা যায়। বিশেষ করে নারীদের অংশ গ্রহন ছিলো চোখে পড়ার মতো।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে সরকারি ডিগ্রি কলেজ ও চকবাজার পদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। রং ছিটিয়ে,বাদ্য বাজিয়ে, কেউ কেউ নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নিতে দেখা যায়

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ছালে মুছা। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকড়ি সেলিম, যুবদলের আহবায়ক হারুন আকাশ, সহ সম্পাদক রুস্তম আলী, মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার,সাধারণ সম্পাদক বিউটি আক্তার প্রমুখ।

বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ পলাশ বলেন, জুলাই গণঅভ্যুত্থান শহীদদের আত্বত্যাগের কারনে নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আগামীর বাঞ্ছারামপুর হবে ধানের শীষের বাঞ্ছারামপুর। বিএনপির এই ঘাঁটিতে অন্য কারো ঠাঁই নেই।সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি ধানের শীষের সাথে পাল্লা দেয়ার ক্ষমতা নেই”।