পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিদেশ গমনে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের সহকারী রেকর্ড কর্মকর্তা মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে সংস্থাটির সহকারী পরিচালক পিয়াস পাল অভিযোগ করেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অবৈধ গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতি, ঠিকাদারের বিল প্রদান এবং বিদেশিদের কাছে গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান জরুরি বলে আদালত দেখেছেন।