বিজয়নগরে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

বিজয়নগরে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, শীর্ষ মাদক কারবারী গ্রেফতার
বিজয়নগরে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার, শীর্ষ মাদক কারবারী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গভীর রাতে বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ আমির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত আমির হোসেনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আমির হোসেনের বাড়ি ফতেহপুর (মাস্টার বাড়ি), পোস্ট অফিস নূরপুর। বর্তমানে তিনি সিঙ্গারবিল বাজারের উথারিয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ