ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৭ কেজি গাঁজা ও অটোরিকশা উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৭ কেজি গাঁজা ও অটোরিকশা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৭ কেজি গাঁজা ও অটোরিকশা উদ্ধার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৫৫ মিনিটে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। অভিযানে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বরিশল এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ শিপন (২০), পিতা আরমান মিয়া ও মাতা শরুফা বেগম, সাং চাঁনপুর (পশ্চিম হাটি), সরকারপাড়া (গুচ্ছগ্রাম), চৌষট্টি ঘর, ০৭ নং ওয়ার্ড, ০৪ নং আখাউড়া উত্তর ইউনিয়ন, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২। জাহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৬), পিতা মৃত মোস্তফা মিয়া ও মাতা সাহেরা বেগম, গ্রাম চাঁনপুর, সরকারপাড়া (গুচ্ছগ্রাম), বাইশ ঘর, ০৭ নং ওয়ার্ড, ০৪ নং আখাউড়া উত্তর ইউনিয়ন, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

জেলা গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ