ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরে কর্মরত এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
1000049541
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক(এআইজি) মো: জালাল উদ্দিন ফাহিমকে জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরে কর্মরত এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে নেত্রকোনা, রাজবাড়ী ও মেহেরপুর জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে 

দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

প্রশাসনিক এ রদবদলের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে নতুন নেতৃত্ব আসছে। 

তবে নতুন পুলিশ সুপার কবে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ