সদরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায়  জলাবদ্ধতা থেকে রক্ষা পেল কৃষি জমি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফরিদপুর জেলা প্রতিনিধি,বাংলাদেশ কৃষি প্রধান দেশ অঞ্চল ভিত্তিক বিভিন্ন ফসল জন্মে এই  দেশের মাটিতে, ফরিদপুর জেলায় অর্থকরী ফসল পাটের জন্য বিখ্যাত কিন্তু চলতি মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারনে জমিতে জলাবদ্ধতার কারনে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামের রাজার মোড়ের বাজারে মৃত মোজাহের ফকিরের ছেলে হামেদ ফকির প্রায় ১২ ফুট  খালের উপর একতলা  ভবন নির্মাণ করে  মার্কেট করলে নিজগ্রাম মৌজার কৃষি জমির পানি প্রবাহমান বন্ধ হয়ে প্রায় ৩০০ বিঘা জমির পাট জলাবদ্ধতা হয়ে পড়ে গত ৩০ মে স্হানীয় পাট এবং ধান চষীরা হাট কৃষ্ণপুর – বাড়ইহাট রাস্তাটি অবরোধ  করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে  ১লা জুন রবিবার বেলা  ১১ টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সরেজমিনে পরিদর্শন করে খালের উপর নির্মিত ভবন মালিকে বলেন আপনি সরকারি খালের উপর ভবন তোলার কারনে পানি প্রবাহমান ব্যহত হচ্ছে তাই আপনি এক সপ্তাহের মধ্য বিকল্প ভাবে ফসলের জমির পানি সরে যাওয়ার ব্যবস্হা করবেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে হামেদ ফকির তার নিজস্ব খরচে পানি সরানোর  ব্যবস্হা করবেন বলে স্বীকার করেন।

স্হানীয় কৃষকেরা বলেন এই খালটি পূনরায় খনন করলে আমাদের কৃষি ফসলের ব্যপক উন্নয়ন হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ