সিনজেনটা বাংলাদেশের উদ্যোগে শিবালয়ে কৃষক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

লেখক: সুরেশ চন্দ্র রায়
প্রকাশ: ৫ মাস আগে

সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কেশবপট্টি গ্রামে কৃষকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত কৃষক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর মো.আবজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপা এক্সপো ধানের ফলাফল ও বিভিন্ন কীটনাশকের কার্যকারিতা নিয়ে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তি, রোগ-পোকামাকড় দমন ও রূপা এক্সপো (উচ্চ ফলনশীল ধান) উৎপাদন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।সিনজেনটা

সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের মানিকগঞ্জের সিনিয়র টেরিটোরি অফিসার মো.জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার ও বিশেষ অতিথি হিসেবে সিনজেনটা বাংলাদেশের ঢাকা রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া তরফদার বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। কৃষকের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করলে উৎপাদন আরও বাড়বে।”

সিনজেনটার রিজিওনাল সেলস ম্যানেজার ইউনুস আলী বলেন, “আমরা কৃষকদের ফলন বৃদ্ধির পাশাপাশি খরচ কমানোর প্রযুক্তি দিতে কাজ করছি। রূপা এক্সপো ধান ও আমাদের উদ্ভাবিত কীটনাশকগুলো মাঠপর্যায়ে ইতিবাচক ফল দিচ্ছে।”নিউজ

আলোচনা পর্ব শেষে কৃষকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার উপস্থিত সকলকে দেয়া হয় খাবার প্যাকেট।

অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক অংশ নেন এবং তারা সিনজেনটার পণ্য ও প্রযুক্তি বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।