ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সুলতানপুর এলাকা থেকে দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়েছে—
১। কবির হোসেন (২৮)
২। মোছা. আরিফা আক্তার (৩০)
উভয়ের পিতা-মৃত খুরশিদ আলম, মাতা-মৃত শামসুন্নাহার প্রকাশ শ্যামলা
তাদের স্থায়ী ঠিকানা: রানীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ি, থানা–আখাউড়া, জেলা–ব্রাহ্মণবাড়িয়া।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা বলেন,

“মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

এদিকে স্থানীয় এলাকাবাসী ডিবি পুলিশের এমন কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ