স্বাধীন পরিবারের নিকট থেকে সম্মাননা প্রদান করা হয় মোহাম্মদ আজিম উদ্দিনকে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রামে স্বাধীন সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্র কর্তৃক সংগঠনের সেরা ৭ জন সংগঠকের সম্মাননা প্রদান করা হয় এর মধ্যে অন্যতম ভাবে ছিল ফেনীর কৃত্বি সন্তান মোহাম্মদ আজিম উদ্দিন। তাছাড়াও লেখক হৃদয় হাসান বাবু ছিল উপস্থিত।

আলোচনা সভা, ছড়া-কবিতা পাঠ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের মাধ্যামে শুরু হওয়া অনুষ্ঠানমালায় শুরুতেই মহান ভাষা শহীদ, স্বাধীনতা যুদ্ধে শহীদ, জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দলোনের শহীদ এবং মাইলস্টোন দূর্ঘটনার শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাধীন এর সিনিয়র সদস্য লেখক গল্পকার ইফতেখার মারুফ এর সভাপতিত্বে ছড়া-কবিতা পাঠ উৎসবে চট্টগ্রামের স্বনামখ্যাত কবি ছড়াকারগণ ছড়া পাঠ করেন। স্বাধীন এর সাহিত্য বিষয়ক সম্পাদক, কবি আলমগীর ইমন এর সপ্রতিভ সঞ্চালনায় একে একে ছড়া-কবিতা পাঠ করেন দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, মিজানুর রহমান শামীম, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, এ্যাডভোকেট তুতুল বাহার,,, রহমান, গৌতম কানুনগো, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, সোমা নন্দিনী মুৎসুদ্দি, মার্জিয়া খানম সিদ্দিকা, মাহবুবা চৌধুরী, আলমগীর হোসাইন, নান্টু কুমার বড়ুয়া,রায়হানা হাসিব, কুতুবউদ্দিন বখতেয়ার, জিতেন্দ্র লাল বড়ুয়া, তসলিম খাঁ, দীপিকা বড়ুয়া, শিমলি দাশ, রিনিক মুন প্রমুখ।
দ্বিতীয় পর্বের সম্মাননা অনুষ্ঠান ও আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলুর রহমান ও আই আই ইউসির প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত। কবি সোমা নন্দিনী মুৎসুদ্দির সঞ্চালনায় এ সময় ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত দশ বছরের সেরা সংগঠক হিসেবে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুদ্দিন মো. ইমরুল কায়েস, ২০২৪-২০২৫ দুই বছরের সেরা সংগঠক হিসেবে দপ্তর সম্পাদক হামিদুল হক চৌধুরী, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক মো. সোহাগ খান, প্রচার মোহাম্মদ আজিম উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, যুগ্ম প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম.আজাদ, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হাজী মো. বেলাল মিয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ সম্পাদক রেজাউর রহমান।
তৃতীয় পর্বে দেশাত্মবোধক ও আধুনি গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী এহেছানুল করিম এবং নৃত্য পরিবশন করেন মনিকা নেহা।
চতুর্থ পর্বে স্বাধীন জ্ঞান চর্চা কেন্দ্র এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সাহাব উদ্দীন হাসান বাবু এবং প্রকাশক- ছাড়াকার মিজানুর রহমান শামীম এর জন্মদিন উপলক্ষে কেট কেটে শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ রায়হান, সংগঠনের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন চৌধুরী ইভান, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মাসুদ, সেলিম উদ্দিন, ডলি আক্তার, ফিমা আক্তার, নাঈম খান, শহীদুল আলম কুট্টি প্রমুখ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ