গোপালগঞ্জে কাশিয়ানীতে এক যুবকের লাশ উদ্ধার রাস্তার পাশে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনা এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়। রোববার সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ