হাজীগন্জ্ঞ উপজেলায় নিজস্ব অর্থায়নে বিভিন্ন রাস্তা সংস্কার কাজ চলমান সিদ্দিকুর রহমান এর উদ্যোগে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজারগাঁওয়ে নিজস্ব অর্থায়নে বিভিন্ন রাস্তা সংস্কার উদ্যোগ নিয়েছে সিদ্দিকুর রহমান, এলাকায় সকলের প্রশংসায় ভাসছেন তিনি।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ সিদ্দিকুর রহমান, আলামিন বাজার হইতে উত্তরের রোড ,আল আমিন বাজার হইতে শান্তি বাজারের রোড,রাজারগাঁও বাজার বড় ব্রিজের সামনে থেকে ঘোড়া দাড়ি রোড,মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণের রোড ডিংকা ভাঙ্গা ,পশ্চিম রাজারগাঁও বকাউল বাড়ির সামনে থেকে পিপিয়া রোডে.

সম্প্রতি রাস্তা গুলোর বিভিন্ন ভাঙা ও চলাচলের অযোগ্য অংশগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন তিনি। এ কাজের নেতৃত্ব দেন ১নং রাজারগাঁও ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোঃ হারিছ আহামেদ খান , মহসিন বকাউল , কাউসার বেপারী, মাসুদ, শাহজালাল সুজন খান, নাজির হোসেন ক্যাপ্টেন বাবু, সাংবাদিক কাউছার পাটোওয়ারী এবং আরো অনেকে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বছরের পর বছর আমরা এই রাস্তা গুলো দিয়ে চলাচলের সময় ভোগান্তির শিকার হয়েছি। মেরামতের পর এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি। সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এলাকাবাসীর সমস্যা অনেকটাই কমে যাবে।”

জনকল্যাণই মূল লক্ষ্য এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে জনাব মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত ভবিষ্যতেও এলাকার উন্নয়নে যা কিছু করা সম্ভব, করার চেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এই ধরনের ব্যক্তি উদ্যোগের মাধ্যমে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন জনমুখী কাজ আরও বেশি দেখা যাবে, যাতে করে রাজারগাঁও সহ হাজীগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় এবং জনগণের জীবনযাত্রা সহজ হয়। যানজট কমানোর জন্য এবং লোকজন যাতে ভোগান্তিতে না পড়ে তার কারণে রাস্তা আরও উন্নত করার জন্য রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ