অটোভ্যান ছিনতাইয়ের আশঙ্কা, দুপচাঁচিয়ায় চালককে কুপিয়ে হত্যা

অটোভ্যান ছিনতাইয়ের আশঙ্কা, দুপচাঁচিয়ায় চালককে কুপিয়ে হত্যা
অটোভ্যান ছিনতাইয়ের আশঙ্কা, দুপচাঁচিয়ায় চালককে কুপিয়ে হত্যা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বগুড়ার দুপচাঁচিয়ায় অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ (৫৫)কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোজাম উদ্দিন শাহ জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তিনি নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাত পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি।

পরদিন সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম দিকে একটি ধানক্ষেতের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হতে পারে। ঘটনার পর থেকে তার অটোভ্যানটির কোনো হদিস পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ