বিশেষ প্রতিনিধি : অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভায় সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যার বিচার নিশ্চিত করতে দেশের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সদস্য নাদিরুজ্জামান আজমল।
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামের উপজেলা পরিষদ হলরুমে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত পরিচিতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এটা জাতির বিবেকের কণ্ঠস্বর। অথচ সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি। সাগর-রুনি হত্যার এক যুগ পার হলেও আজও বিচার হয়নি। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সাংবাদিক সমাজের প্রতি হুমকি, এটি বিচারহীনতার এক নির্মম উদাহরণ।
তিনি আরও বলেন, আজ এই বিচারহীনতার কারণে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। সাগর-রুনি আজ, কাল আমি, পরশু আপনি—এভাবে কি আমরা কলম চালিয়ে যেতে পারি? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে, আর এক কণ্ঠে বলতে হবে—’আমরা বিচার চাই।’
নাদিরুজ্জামান আজমল তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশে আহ্বান জানান— মত-পথ ভেদাভেদ ভুলে, রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে, সব সাংবাদিক সংগঠন ও মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে একত্র হয়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। এটাই সময়, এটাই সুযোগ। আমরা আর চুপ করে থাকব না।”
উল্লেখ্য, সভায় সভাপতিত্ব করেন অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল,যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিজামুল হক নজরুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন আনা, সেচ্ছাসেবক দলের আহবান মোঃ জুয়েল মিয়া সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক ও অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী মরু, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহঃ সভাপতি অজিত দত্ত, জীবন ময়শীল, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক এ আর সুমন, অর্থ ও দপ্তর সম্পাদক মাহবুব আলম, সদস্য মোঃ ঝুটন মিয়া, পল্লব কান্তি দেব রনি, মোঃ আল আমিন সহ আরও অনেকে।
সভার বিভিন্ন পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ন্যায়বিচারের দাবি, পেশাগত সম্মান ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়।
অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সভায় সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সাংবাদিক ঐক্যের আহ্বান
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুড়াল ও ইয়াবাসহ শ্রীনগরে তিন যুবক গ্রেফতার
রবিবার, ২ নভেম্বর ২০২৫
স্ত্রীকে কিভাবে আপনার প্রতি আকৃষ্ট করবেন
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।