বিদায়ী রাষ্ট্রদূতের সম্মানে ব্রাহ্মণবাড়িয়া সমিতির মধ্যাহ্নভোজ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

শুক্রবার দুপুরে কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার মাটির হাড়ি রেস্টুরেন্টে কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি।

ভোজপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এ,কে,এম, আমিনুল হক (কাজল)।
সংগঠনের যুগ্ম-সদস্য সচিব আমিনুল ইসলাম সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবির, সংগঠনের সিনিয়র যুগ্ম-আহবায়ক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা, সদস্য সচিব সোলাইমান খান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরী, যুগ্ম-সদস্য সচিব নাজমুল হোসেন লিমন ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সাইফুল ইসলাম,
তৌশিক আহমদ,
কাউসার আহমদ,
সাদ্দাম হোসেন,
রহমত উল্লাহ ফারিয়াজ,
আহসান উল্লাহ হাসান,
হাফেজ বাহাউদ্দিন, ইফতেখার সোহাগ সহ আরও অনেকে।

সমিতির পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রদূতকে ক্রেস্ট প্রদান করেন সিনিয়র নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ