— বিজ্ঞাপন —

অ্যাকারম্যানের ফিফটিতে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ

জোহানেসবার্গ টেস্টে মার্কাস অ্যাকারম্যানের ফিফটিতে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
hasan-13-1794842565
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

খেলাধুলা ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে মার্কাস অ্যাকারম্যানের ফিফটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। শুরুর ধাক্কা সামলে নিয়ে এই প্রোটিয়া ব্যাটার মেহেদী হাসান মিরাজকে চার মেরে ক্যারিয়ারের অর্ধশতক পূর্ণ করেন। ২১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৯৯ রান।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস ৪০০ রানে শেষ হয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। প্রথম দিন ৬ উইকেটে ৩২৭ রান তুলে মাঠ ছেড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তাওহিদ হৃদয়ের ১৩৭ এবং তানজিদ হাসানের ৬৭ রানের পর ইনিংসের ভিত শক্ত থাকে।

দ্বিতীয় দিন সকালে লিটন দাস তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পূরণ করেন। ১৫৪ বলে তিন অঙ্কে পৌঁছানো লিটন শেষ পর্যন্ত ১৭৯ বলে ১২০ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ১টি ছক্কা। তাওহিদ হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটিতে বড় সংগ্রহের দেখা পায় দল।

দ্বিতীয় দিনের শুরুতে লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজ ১০ রান করে ডেইন প্যাটারসনের বলে স্লিপে ক্যাচ দেন। এরপর হাসান মাহমুদ ২৪ বলে ১৬ রান করে প্যাটারসনের শিকার হন। শেষ দিকে তাসকিন আহমেদ চারের সাহায্যে দলকে ৪০০ রানে নিয়ে গেলেও পরের বলেই আউট হন। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫টি, ডেইন প্যাটারসন ৩টি এবং মার্কো ইয়ানসেন ১টি উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। ৮ বলে ৪ রান করা মার্করামকে ফেরান পেসার হাসান মাহমুদ।

বোলিং করার সময় অষ্টম ওভারের প্রথম বলে কপালে আঘাত পান হাসান মাহমুদ। অ্যাকারম্যানের সজোরে মারা শট হাসানের হাতের তালু ফসকে সরাসরি কপালে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ফিজিওর শুশ্রূষা শেষে সুস্থ হয়ে তিনি আবারও বোলিং শুরু করেন।

লাঞ্চের পরপরই বাংলাদেশ টানা দুই বলে দুটি রিভিউ হারিয়ে ফেলে। হাসান মাহমুদের ওভারে জুবাইর হামজার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন নাকচ হলে শান্ত রিভিউ নেন, তবে রিপ্লেতে ইমপ্যাক্ট অফ স্টাম্পের বাইরে দেখা যায়। ঠিক পরের বলেও আবারও এলবিডব্লিউর রিভিউ নেওয়া হলে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করে বের হয়ে গেছে। ফলে পরপর দুই বলেই দুটি রিভিউ নষ্ট করে সফরকারীরা।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗