আইআইটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া কওমী উদ্যোক্তা মিটআপ ২০২৫ অনুষ্ঠিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া শহরের২টড কলেজপাড়ায় ইনসাইট ইসলামিক স্কুলের হল রুমে আইআইটি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া কওমী উদ্যোক্তাদের প্রথম মিটআপ ২০২৫ অনুষ্ঠিত হয়।

আইআইটির চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে, এডমিন ডিরেক্টর মাওলানা মাহদী হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোবারক উল্লাহ, শুয়াইব জামানের সুললিত কন্ঠের ইসলামী সঙ্গীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন আইআইটির সিইও মাওলানা এনামুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছয় ঋতুর সত্তাধিকারী বিশিষ্ট উদ্যোক্তা রাকিবুল ইসলাম শুভ, তিনি উদ্যোক্তা জীবনের নানা বিষয়ে আলোকপাত করেন।

ব্যবসা-বাণিজ্যে শরীয়াহ নীতিমালার উপর মুল  বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়াহ ইনসাইট এন্ড সালিউশনস এর পরিচালক মুফতী মনজুরুল হাসান চৌধুরী।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী বলেন- ব্রাহ্মণবাড়িয়ার কওমী উদ্যোক্তাদের প্রথম মিটআপ এর মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হয়েছে তা চলমান থাকবে। তিনি ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোক্তাদের আর্থিক সংকট দূরীকরণে আইআইটি পরিচালিত সাপোর্ট উম্মাহর কর্জে হাসানাহ ফান্ড থেকে সুদ মুক্ত ঋণ দেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তাদের প্রোডাক্টের প্রচার প্রসারে আত তুরাস মিডিয়া তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আগত উদ্যোক্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাজারিস্তান এর কো-ফাউন্ডার মুফতী দেলোয়ার হোসাইন মাহদী, ওলামা ট্রেডার্স এর ওনার মুফতী রহমাতুল্লাহ কাসেমী, আস সুন্নাহ হিজামা ও রুকইয়াহ সেন্টারের ওনার মাওলানা জুহাইর মুহাম্মদ,  বিশিষ্ট লেখক এইচ এম জাবেদ হোসাইন, কাসেমী ট্রাভেলস এর পরিচালক মাওলানা আবরারুল হক জাবের, সহজে শিখো এর পরিচালক আবু মুহাম্মদ তারেক, তালশহর কারিমিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুখতার হোসাইন, ইকরা ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, তাকওয়া এ্যাপারলেস এর ওনার হাফেজ মাওলানা হাবিব আদনান, রহমত হজ্জ এন্ড ট্রাভেলস এর পরিচালক মুফতী ফাহিম উদ্দিন, ইসলামী দাওয়াহ একাডেমীর দায়িত্বশীল মাওলানা জুনাইদ আহমাদ, বগইর মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আলাউদ্দিন,  মাদরাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ এর পরিচালক হাফেজ মাওলানা আতিকুল ইসলাম শাহীন,  মুফতী ফুজাইল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সবাইকে আইআইটির পক্ষ থেকে.আপ্যায়ন করানো হয়।

আইআইটির এই উদ্যোগ কওমী অঙ্গনের উদ্যোক্তাদের মাঝে নতুন উদ্দীপনা ও একতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ