আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে পদ্মা সেতু এলাকায় গ্রেপ্তার ৬

লেখক: জিহাদুল ইসলাম
প্রকাশ: ৩ মাস আগে
আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে

স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং চাকরিচ্যুত সেনা সদস্যও রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলাম এবং এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৩ জানুয়ারি (শুক্রবার) দুপুরে পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি শ্রীনগর ও পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির উদ্দেশ্যে মাওয়া টোল প্লাজার দিকে অগ্রসর হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল পদ্মা সেতু উত্তর টোল প্লাজায় চেকপোস্ট বসায়।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে টোল প্লাজার ৪ নম্বর লেন দিয়ে দ্রুতগতিতে কাউন্টার অতিক্রমের চেষ্টা করলে সন্দেহজনক মাইক্রোবাসটি থামানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি হাতে থাকা ওয়াকিটকি দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয়। কিন্তু ডিবি সদস্যরা বিষয়টি চ্যালেঞ্জ করলে অভিযুক্তরা আতঙ্কিত হয়ে গাড়ির গ্লাস ভেঙে পালানোর চেষ্টা করে।

ডিবি পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকেই ছয়জন ডাকাতকে আটক করা হয়। পরে তাদের বহনকারী গাড়ি তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশ এলাকায় যাত্রীবাহী বাস টার্গেট করে ডাকাতি করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে সুবিধাজনক স্থানে ফেলে দিত তারা।

উদ্ধারকৃত আলামত একটি সিলভার রঙের পুরাতন হাইয়েস মাইক্রোবাস , একটি ওয়াকিটকি (PROLYNX) একটি খেলনা পিস্তল এক জোড়া স্টিলের হ্যান্ডকাপ ডিবি পুলিশের লোগোযুক্ত চারটি কটি একটি ইলেকট্রিক শক মেশিন একটি চায়না লেজার লাইট
গ্রেপ্তারকৃতরা গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. বশির হাওলাদার (পূর্বের ৯ মামলার আসামি) মো. কাজল ইসলাম জিকু (চাকরিচ্যুত পুলিশ সদস্য) মো. হীরা বেপারী মো. মোস্তাফিজুর রহমান রাজু (চাকরিচ্যুত সেনা সদস্য) মো. রুবেল রানা (বরখাস্তকৃত পুলিশ সদস্য) মো. ফয়সাল রাব্বি (ড্রাইভার) মামলা

এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় দণ্ডবিধির ১৭০/১৭১/৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।