আখাউড়ায় খড়মপুর মাজারসংলগ্ন এলাকায় মাদক সেবনের দায়ে ৬ জনকে কারাদণ্ড ও জরিমানা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ জন মাদকসেবীকে আটক করেছে মোবাইল কোর্ট। আজ রবিবার (১৫ জুন ২০২৫) দুপুর ২টার দিকে খড়মপুর কেল্লা শাহ (রহ.) মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেললাইনের ওপর মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন:
১. মো: ভুট্টু মিয়া (২৫), মাধবপুর
২. মো: পিন্টু (২৮), বরিশাল
৩. মো: রুবেল মিয়া (২৫), নেত্রকোনা
৪. মো: নাছির উদ্দিন (৪০), কুমিল্লা
৫. মো: হোসেন আলী শেখ সাদী (৬৫), বরগুনা
৬. মো: জিয়াউর রহমান (৪০), রংপুর

মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।

মাদকবিরোধী এই অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ