— বিজ্ঞাপন —

আখাউড়ায় পানি চাওয়ার ছলে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার লুট,স্বামী -স্ত্রী আটক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, শুক্রবার (২৩ মে) জুমার নামাজের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নারায়ণপুর এলাকায় এক গৃহবধূর ঘরে পানি খাওয়ার কথা বলে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে এক স্বামী-স্ত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, দুপুরে নারায়ণপুর এলাকার বাসিন্দা জয়নাল মিয়ার বাড়িতে এক যুবক ও এক তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে উপস্থিত হয়ে পানি চায়। পানি দেয়ার জন্য গৃহবধূ যখন ঘরের ভেতরে যান, তখনই তারা ঘরের ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে, মুখে স্কচটেপ লাগিয়ে গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে পালিয়ে যায়।

পরে ওই নারী অনেক কষ্টে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে রাস্তায় বেরিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং খবর পেয়ে এলাকাবাসী চিরুনি অভিযান চালিয়ে আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে তাদের আটক করে।

— বিজ্ঞাপন —

আটককৃতরা হলেন—কসবা উপজেলার চন্ডীদোয়ার গ্রামের মো. সানি মিয়া (২৪) ও তার কথিত স্ত্রী চন্দ্রপুর গ্রামের সুমাইয়া আক্তার (১৯)।

এ ব্যপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗