আখাউড়ায় মাদক সেবন করে অশালীন আচরণ, যুবকের এক মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদক সেবন করে অশালীন আচরণ, যুবকের এক মাসের কারাদণ্ড
আখাউড়ায় মাদক সেবন করে অশালীন আচরণ, যুবকের এক মাসের কারাদণ্ড
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকাশ্যে মাদক সেবনের পর অশালীন আচরণে এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে এক যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম এরশাদ মিয়া। তিনি পৌরশহরের মসজিদপাড়া গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে পৌরশহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এই শাস্তি প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত যুবক পৌরশহরের মসজিদপাড়া এলাকার চিহ্নিত মাদকাসক্ত। মঙ্গলবার সকালে তিনি প্রকাশ্যে মাদক সেবন করেন। এ সময় তার অশালীন আচরণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ঘটনাটি প্রশাসনকে জানায়। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের একটি টহলদল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত এরশাদকে এলাকায় শান্তি বিনষ্ট করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মাদকসেবী এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময়, অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ