
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়ার সময় এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ১টা পর্যন্ত নিহতের মরদেহ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
নিহত রওশন বেগম (৬৫) আখাউড়া ট্রাফিক রানিং রুমের সামনে রেলওয়ে কলোনির একটি বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি রুহুল আমীনের স্ত্রী।
রওশন বেগমের মেয়ে শিল্পী বেগম জানান, “আমার এক বোন জামাই সাইফুল রাগান্বিত হয়ে হঠাৎ বাসায় প্রবেশ করে এবং আমার দিকে তেড়ে আসে। তখন আমার আম্মা এগিয়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, “আম্মা এর আগেও একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। কেউ কেউ বলছেন বোন জামাই ঘুষি দিয়েছে, কিন্তু এটা ঠিক নয়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার সজীব কুমার দেবনাথ জানান, রওশন বেগমকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, “নারীর ঠোঁটে একটি দাগ রয়েছে। কীভাবে এটি ঘটেছে, ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, “এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে
